কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:৩৬ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৯৫ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ জয়ের মাধ্যমে বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও ছয় বছর দীর্ঘায়িত হলো। খবর তাস ও আলজাজিরার।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিটোনভ ৪ দশমিক ২৮ শতাংশ এবং নিউ পিপল পার্টির প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ ৩ দশমিক ৮৫ শতাংশ ভোট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া এলডিপিআরের প্রার্থী লিওনিড স্লুটস্কি তিন শতাংশের মতো ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে ভোটের এই ফলাফলকে পশ্চিমাদের প্রতি বৃদ্ধাঙুলি প্রদর্শন এবং ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার ন্যায্যতা হিসেবে তুলে ধরেন পুতিন। তিনি বলেন, তারা আমাদের যতই ভয় দেখানোর চেষ্টা করুক, যতই আমাদের ইচ্ছা ও চেতনাকে দমনের চেষ্টা করুক—ইতিহাস বলে তারা কখনো এই কাজে সফল হয়নি। এটি এখন কাজ করেনি। ভবিষ্যতেও কাজে দেবে না।

অবশ্য এবারের রুশ প্রেসিডেন্ট নির্বাচনে যে পুতিনই বিজয়ী হবেন, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কেননা তার বেশিরভাগ বিরোধী হয় জেলে, নির্বাসনে বা মারা গেছেন। এ ছাড়া বাকিদের নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি। একই সঙ্গে সরকারের সমালোচনা করা থেকে জনসাধারণকে দমিয়ে রাখা হয়েছে।

১৯৯৯ সাল থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৭১ বছর বয়সী পুতিন। এই নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্তালিনকে ছাড়িয়ে যাবেন। একই সঙ্গে রাশিয়ার ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা হলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X