কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের প্রায় ২ লাখ সেনা মারা পড়বে’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যদি রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র পুনরুদ্ধার করতে চায় তাহলে ইউক্রেনের প্রায় ২ লাখ সেনা মারা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোলদেমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সি অ্যারেস্টোভিচ। খবর পার্স টুডের।

সম্প্রতি রুশ সাংবাদিক ইউলিয়া ল্যাতিনিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

অ্যারেস্টোভিচ বলেন, সামরিক উপায়ে ক্রিমিয়া দখল করার প্রচেষ্টা চালালে কিয়েভকে চড়া মূল্য দিতে হবে। ক্রিমিয়ায় হামলা চালালে ইউক্রেনের প্রায় ২ লাখ সেনার জীবন চলে যেতে পারে এবং দেশটির অর্থনীতি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পশ্চিমা পৃষ্ঠপোষকদের ওপর এরইমধ্যে ইউক্রেন পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। আমেরিকা যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন শুধু যে রাশিয়ার দখলে চলে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না তাই নয়, সেইসঙ্গে নিজের নিয়ন্ত্রণে থাকা আরও বহু ভূখণ্ড রাশিয়ার কব্জায় চলে যাবে বলেও জানান তিনি।

ইউক্রেনে কেবল নিজেদের স্বার্থ রক্ষা করতে আসার জন্য ওয়াশিংটনও তার মিত্রদের দায়ী করেন অ্যারেস্টোভিচ। তিনি বলেন, আমাদের সত্যনিষ্ঠ হতে হবে। আমরা যে কারণে যুদ্ধ করছি তার সঙ্গে আমাদের পৃষ্ঠপোষকদের লক্ষ্য-উদ্দেশ্যের চরম সংঘাতপূর্ণ অবস্থান রয়েছে। পশ্চিমারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চরিতার্থ করার কাজে ইউক্রেনকে বলির পাঠা হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X