কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাইসিকে কী বললেন পুতিন?

ভ্লাদিমির পুতিন ও ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

তেহরান-তেলআবিবের মধ্যে যুদ্ধাবস্থার মধ্যে নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার পরিপ্রেক্ষিতে এবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আলাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর ব্লুমবার্গ ও রয়টার্সের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট রাইসিকে বলেন, ইসরায়েলে ইরানের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষ সংযত আচরণ করবে এমন প্রত্যাশা আমার। সতর্ক করে দিয়ে তিনি বলেন, সীমান্ত উত্তেজনা এই অঞ্চলে সর্বনাশা পরিস্থিতির সৃষ্টি করবে।

হামাস-ইসরায়েলের যুদ্ধের মধ্যেই দুই দেশের এমন যুদ্ধাবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে। পুতিন আশা প্রকাশ করে বলেন, কোনো পক্ষই যুদ্ধাবস্থা তৈরি করবে না।

পুতিনের ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, হামলা সীমিত আকারে হয়েছে। আর আক্রমণের চিন্তা নেই ইরানের।

দুই প্রেসিডেন্টই একমত হন বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের শেষ না হওয়া। দুই নেতাই অনতিবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।

তারা দুজন রাশিয়া-ইরান সম্পর্ক নিয়ে কথা বলেন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন তারা।

ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তেহরান মস্কোকে যে সামরিক সহায়তা দিয়েছে তার বিনিময়ে রাশিয়া ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান উন্নত করতে সহযোগিতা করছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েল পাল্টা কোনো হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান। সেই পদক্ষেপ হবে আরও কঠোর ও ভয়াবহ।

এমন হুংকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক বিবৃতিতে বলেন, ইরান মনে করে ইসরায়েলকে একটি উচিত শিক্ষা দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের স্বার্থের ওপর যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে।

হামলার বিষয়ে তিনি বলেন, ‘এটি আমাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যা ইরানের আত্মরক্ষার বৈধ অধিকারের আওতায় পড়ে। আমাদের দেশের স্বার্থের ওপর ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এটি।’ এ সময় আবার আক্রান্ত হলে যে কোনো পদক্ষেপের জন্য ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X