কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসের সমান ওজন পুতিনের গাড়িতে কী আছে?

পুতিনের গাড়িটি বুলেট, বোমায় কিছুই হয় না। ছবি : সংগৃহীত
পুতিনের গাড়িটি বুলেট, বোমায় কিছুই হয় না। ছবি : সংগৃহীত

গোয়েন্দা পেশা থেকে রাজনীতির ময়দানে এসে বছরের পর বছর রাজনীতিক প্রতিপক্ষ ও শত্রু দেশকে ঘোল খাওয়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে চীন সফরে গিয়ে আবার সবার নজর কেড়েছে পুতিনের প্রেসিডেন্টসিয়াল গাড়ি।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন পুতিন। গেল সপ্তাহে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এই রুশ লৌহমানব।

পুতিন যে গাড়ি ব্যবহার করেন, সেটি একটি অরাস সেনাট লিমুজিন। গেল ফেব্রুয়ারি মাসে খবর বেরোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, অরাস সেনাট গাড়ি ব্যবহার করছেন।

পরে জানা যায়, গাড়িপ্রেমী কিমকে নাকি পুতিনই ওই অরাস সেনাট উপহার দিয়েছেন। রাশিয়ায় তৈরি অরাস সেনাটে কী এমন রয়েছে যে, কিমও এর আকর্ষণ এড়াতে পারলেন না।

২০১৮ সালে পুতিন চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় অরাস সেনাট। এর আগে মার্সিডিজ বেঞ্জ এস ৬০০ গার্ড পুলম্যান ব্যবহার করতেন পুতিন।

অরাস সেনাট তৈরি করেছে রুশ প্রতিষ্ঠান অরাস মটরসের। তবে এটা ডেভেলপ করেছে নামি। মধ্যপ্রাচ্য ও চীনের বাজার টার্গেট করে উৎপাদনে গিয়েছিল অরাস মটরস। তবে ইউক্রেন যুদ্ধ, তাদের সেই স্বপ্নে বাঁধ সেঁধেছে।

এই লিমুজিন গাড়িটির দাম প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৫ লাখ টাকা। অরাস সেনাট লিমুজিনে রয়েছে ৪.৪ লিটার ভি৮ ইঞ্জিন। সঙ্গে রয়েছে হাইব্রিড পাওয়ারট্রেন।

যদিও এই গাড়িতে কত শক্তি ও টর্ক পাওয়া যায় তা প্রকাশ্যে আসেনি। তবে গাড়িটিতে মাত্র ৩ কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যায়। মাত্র ৫.৯ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে অরাস সেনাট। আর সর্বোচ্চ গতি উঠতে পারে প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত।

বোমা ও বুলেটে কিছুই হয় না পুতিনের এই অরাস সেনাট গাড়ির। পুতিনের এই অরাস সেনাটের ওজন ৭ টন, যা একটি বাণিজ্যিক বাসের ওজনের সমান।

পুতিনের সরকারি এই গাড়িকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত ক্যাডিলাকের সঙ্গে তুলনা করা হয়। বিলাসবহুল এই গাড়িটি এখন পর্যন্ত খুব বেশি উৎপাদন করা হয়নি। ২০২২ সাল পর্যন্ত খোদ রাশিয়ায় মাত্র ৩১টি অরাস সেনাট লিমুজিন বিক্রি হয়েছে বলে জানা যায়।

একটি অরাস সেনাট গাড়ি ৬.৭ মিটার লম্বা। পানিতে পুরোপুরি ডুবে গেলেও এই গাড়ির ভেতরের যাত্রীরা সুরক্ষিত থাকেন। অরাস সেনাটের চারটি সিটই হেলান দেওয়ানো যায়।

গাড়ির ভেতরে একটি শ্যাম্পেইন ফ্রিজ রয়েছে। এ ছাড়া রয়েছে জানালার পর্দা।

তবে পুতিনের জন্য কাস্টম মেড অরাস সেনাটের ভেতরে কী কী রয়েছে, তা নিয়ে খোলামেলা তথ্য পাওয়া যায় না।

কিছু কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুতিনের গাড়িতে স্ক্রিনের দেয়াল রয়েছে, যাতে নিরাপদে ভিডিও কনফারেন্সিং করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X