কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের জাহাজ ধ্বংস করল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কৃষ্ণসাগরে নৌ-অবরোধ কার্যকর করতে মহড়া চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি থেকে সরে এসে এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সম্ভাব্য যুদ্ধাস্ত্র বাহক হিসেবে ধরে নেওয়া হবে এমন ঘোষণা দেওয়ার পর তারা এ মহড়া চালিয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ এলাকায় জাহাজ চলাচল বন্ধ রাখতে এ মহড়া চালানো হয়েছে। এ এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হবে।

মন্ত্রণালয় বলছে, মহড়া চলাচালে রাশিয়ার পেট্রল বোট থেকে একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে করে একটি জাহাজ ধ্বংস করেছে তারা।

গত ১৭ জুলাই ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরে বছরব্যাপী শস্য রপ্তানি সহযোগিতার চুক্তি বাতিল করে রাশিয়া। দেশটির দাবি, পশ্চিমা বিশ্ব রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে তারা আবারও কৃষ্ণসাগরকে উন্মুক্ত করে দিবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শস্য চুক্তি সহযোগিতার আওতায় নিরাপত্তার বিষয়টি বৃহস্পতিবার থেকে প্রত্যাহার করা হয়েছে। ফলে কৃষ্ণসাগরে ইউক্রেনগামী জাহাজগুলোকে এখন থেকে সম্ভাব্য অস্ত্রবাহী জাহাজ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া জাহাজের পতাকাকে ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষশক্তি হিসেবে ধরা হবে।

অন্যদিকে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের সতর্কবার্তা দিয়েছে ইউক্রেন। তারা কৃষ্ণসাগরকে রাশিয়াগামী জাহাজের জন্যও বিপজ্জনক এলাকা ঘোষণা করেছে।

সূত্র : আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X