শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৮:৫৪ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পুতিনকে ‘ছোটলোক’ বলায় গ্রেপ্তার রুশ ব্লগার  

রাশিয়ার যুদ্ধবিষয়ক ব্লগার ইগোর গিরকিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার যুদ্ধবিষয়ক ব্লগার ইগোর গিরকিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনে রুশ সেনাদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করায় দেশটির অন্যতম একজন যুদ্ধবিষয়ক ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‍সিএনএন।

গতকাল শুক্রবার (২১ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়ার রাজধানী মস্কোর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন রুশ নিরাপত্তা এজেন্টরা। তার বিরুদ্ধে উগ্রপন্থার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইগোর গিরকিন। তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা। ২০১৪ সালে তিনি রাশিয়ার ক্রিমিয়া দখলে সহায়তা করেছিলেন। এ ছাড়া পূর্ব ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভূপাতিত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

রাশিয়ার যুদ্ধবিষয়ক সাংবাদিকদের মধ্যে ব্যাপক পরিচিতি রয়েছে গিরকিনের। ‘মিলব্লগার’ নামে তাদের একটি গ্রুপ রয়েছে যারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থন করলেও রুশ সামরিক বাহিনীর নড়বড়ে অবস্থানের সমালোচনা করে। তবে এ সমালোচনাকে অন্য স্তরে নিয়ে গেছেন গিরকিন। সম্প্রতি তিনি রাশিয়া এমনকি পুতিনেরও সমালোচনা করেছেন।

গত মঙ্গলবার প্রেসিডেন্ট পুতনকে ‘ছোটলোক’ ও ‘কাপুরুষ’ বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেন গিরকিন। তিনি বলেন, ‘২৩ বছর ধরে এক ছোটলোক আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছে যে অনেক মানুষের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে। সে এখন রাষ্ট্রের আইন ও স্থিতিশীলতার শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু এই কাপুরুষ আর ছয় বছর ক্ষমতায় থাকলে দেশ টিকতে পারবে না।’

গিরকিনের স্ত্রী মিরোস্লাভা রেগিনস্কায়া জানান, রাশিয়ার তদন্ত কমিটির এজেন্টরা গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তাদের বাসায় আসে এবং তার স্বামীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে মস্কোর একটি আদালতের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, গিরকিনের বিরুদ্ধে উগ্রপন্থি কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X