কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাশিয়াকে ‘অস্ত্র’ দিচ্ছে চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়াকে সামরিক সরঞ্জাম দিচ্ছে বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন। তবে সামরিক সরঞ্জাম দিলেও সেগুলো বড় আকারে নয় বলেও জানান তিনি। খবর রয়টার্স।

গত বৃহস্পতিবার নিরাপত্তা গবেষণা সংস্থা অ্যাস্পেন সিকিউরিটি ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইমানুয়েল বোনের কাছে জানতে চাওয়া হয় রাশিয়াকে চীন অস্ত্র দিচ্ছে, পশ্চিমাদের কাছে এমন কোনো প্রমাণ আছে কি না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। তারা এমন কিছু করছে যা আমরা চাই না।’

এরপর তার কাছে স্পষ্ট করে জানতে চাওয়া হয় যে চীন কোন অস্ত্র সরবরাহ করছে কি না। এর জবাবে তিনি বলেন, ‘তারা সামরিক সরঞ্জাম দিচ্ছে। যতদূর আমরা জানি, তারা রাশিয়াকে ব্যাপক সামরিক সরঞ্জাম সরবরাহ করছে না। তবে আমরা চাই, তারা যেন কোনো চালানই না দেয়।’

আরও পড়ুন : ইউক্রেনের গুচ্ছবোমায় রুশ সাংবাদিক নিহত

এ বিষয়ে পরে ফরাসি কর্মকর্তারা সিএনএনকে জানান, দুবার ব্যবহার করা যায় এমন সামরিক প্রযুক্তি এবং নন-লিথাল সহায়তা যেমন হেলমেট ও সাজ-সরঞ্জামের কথা বলেছেন ইমানুয়েল বোন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এবং প্যারিসে চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কথা অস্বীকার করে আসছে চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X