কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক ‘ভুয়া ও মিথ্যা’ খবরের ফাঁদে পা না দিতে পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশ নিয়ে উসকানিমূলক কথাবার্তা না বলতে রাজ্যের রাজনৈতিক নেতাদের অনুরোধ করেছেন তিনি।

মমতা জানিয়েছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের করণীয় ঠিক করবে কেন্দ্র সরকার। রাজ্যের নেতারা এটা নিয়ে কথা না বলাই ভালো।

তিনি বলেছেন, আমি সব গোত্রের মানুষদের কাছে হাত জোর করে অনুরোধ করছি শান্ত থাকুন এবং সাম্প্রদায়িক কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি বাংলাদেশে আমাদের ভাইবোনরা সমস্যায় পড়েন তাহলে এটি কেন্দ্র সরকার দেখবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কোনো কিছু শেয়ার না করার অনুরোধ জানিয়ে মমতা বলেছেন, বিজেপির কিছু নেতা ইতোমধ্যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অসঙ্গত কথাবার্তা বলছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা কিছু ভিডিও ও পোস্ট দেখেছি। যেগুলো শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। দয়া করে উসকানিমূলক ভিডিও শেয়ার করবেন না। ভুয়া তথ্যের ফাঁদে পা দেবেন না। রাজ্য প্রশাসন সজাগ রয়েছে। শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন— যোগ করেন মমতা।

ছাত্র ও জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই ভারতের একাধিক সংবাদমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুয়া ও উসকানিমূলক খবর প্রকাশ করা হয়। এতে করে ভারতের মানুষ মনে করতে থাকেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের হিন্দুরা ব্যাপক সহিংসতার মুখে পড়েছেন।

গুজব এমন পর্যায়ে পৌঁছায়, পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশ থেকে ১ কোটি মানুষ ভারতে প্রবেশ করতে পারে। কিন্তু এমন কিছুই হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X