কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং আর নেই

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং। ছবি : সংগৃহীত
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পরে শনিবার (১০ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটওয়ার সিং দীর্ঘ অসুস্থতার পরে শনিবার রাতে মারা গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তারা জানান, দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নটওয়ার সিং, সেখানে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন।

কে নটওয়ার সিং ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন। শনিবার গভীর রাতে তিনি মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ওই সূত্রটি শনিবার গভীর রাতে পিটিআইকে জানিয়েছে, ‘তার (কে নটওয়ার সিং) ছেলে হাসপাতালে আছেন এবং পরিবারের আরও অনেক সদস্য তার জন্মস্থান থেকে দিল্লিতে আসছেন শেষকৃত্যের জন্য। রোববার দিল্লিতে শেষকৃত্যের পরিকল্পনা করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন না।’

এনডিটিভি বলছে, সাবেক কংগ্রেস সংসদ সদস্য কে নটওয়ার সিং ২০০৪-০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএর প্রথম সরকারের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

তিনি পাকিস্তানে রাষ্ট্রদূত হিসাবেও কাজ করেছিলেন এবং ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অফিসে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ সালে পদ্মভূষণে ভূষিত হন।

এ ছাড়া কে নটওয়ার সিং বেশ কয়েকটি বইও লিখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X