শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১১:০০ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

আহমেদাবাদে হাসপাতালে আগুন, সরানো হলো ১২৫ রোগী

রোববার ভোরে আহমেদাবাদের একটি হাসপাতালে আগুন লাগে। ছবি : সংগৃহীত
রোববার ভোরে আহমেদাবাদের একটি হাসপাতালে আগুন লাগে। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ১২৫ জন রোগীকে ‍সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভির খবরে বলা হয়, রোববার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আহমেদাবাদের শাহিবাগের রাজস্থান হাসপাতালের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতালের সংস্কার কাজ চলমান থাকায় বেসমেন্টে অনেক জিনিসপত্র রাখা ছিল। সেখান থেকেই আগুন লাগে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের প্রাণহানি

শাহিবাগ থানার পরিদর্শক এম ডি চম্পাবত বলেন, এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২৫ জন রোগীকে অন্য হাসপাতালে ‍সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। হাসপাতালের যে বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপপ্রধান জয়েশ খাদিয়া বলেন, ১০ তলা ভবনের দ্বিতীয় বেসমেন্টে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে আমাদের এ বিষয়ে অবহিত করা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট ঘটনাস্থলে এসেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১০

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১১

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১২

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৩

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৪

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৫

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৬

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৯

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

২০
X