কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাশ অন ডেলিভারিতে রাহুল গান্ধীর জন্য জিলাপি পাঠাল বিজেপি

জিলাপি দিয়ে মিষ্টিমুখ করছেন রাহুল গান্ধী। পুরোনো ছবি
জিলাপি দিয়ে মিষ্টিমুখ করছেন রাহুল গান্ধী। পুরোনো ছবি

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য জিলাপি পাঠিয়েছে বিজেপি। কিন্তু তা ক্যাশ অন ডেলিভারিতে। হরিয়ানায় তৃতীয়বারের মতো জয়ের পর বিজেপি রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড করেছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, এক কেজি জিলাপি রাহুল গান্ধীর দিল্লির দলীয় কার্যালয়ের ঠিকানায় অনলাইনে অর্ডার করেছে গেরুয়া শিবির। ভ্যাটসহ যার মূল ৬০৯ রুপি। কিন্তু তা আগাম পরিশোধ করেনি বিজেপি। এ উপহার গ্রহণ করতে হলে রাহুল গান্ধীকে মূল্য পরিশোধ করতে হবে।

অর্ডারের অনলাইন কপির স্ক্রিনশট এক্স হ্যান্ডলের এক স্ট্যাটাসে সংযুক্ত করে হরিয়ানা বিজেপি লিখেছে, ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সব কার্যকর্তার তরফ থেকে রাহুল গান্ধীর জন্য তার বাড়িতে জিলাপি পাঠানো হয়েছে।

মূলত রাহুলকে খোঁচা দিতেই এমন কাণ্ড করেছে বিজেপি। এতে কোনো সৌহার্দ্যের লেশ নেই। অবশ্য এর পেছনে কারণও রয়েছে।

জানা গেছে, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল জিলাপি ইস্যুকে সামনে আনেন। তিনি ব্যবসায়ীদের কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেন। রাহুলের অভিযোগ ছিল, বিজেপির সিদ্ধান্তের কারণে এ অঞ্চলের জিলাপি ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়েছে। তিনি হরিয়ানা থেকে সারা ভারতে জিলাপি রপ্তানির পরামর্শ দেন।

তখন সাবেক আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেছিলেন, ‘আমিও জিলাপি পছন্দ করি। কিন্তু একজন তো বোঝেই না কীভাবে এসব তৈরি হয় এবং বিক্রি করা হয়।’ ভোটের প্রচারের সময় উঠা তর্ক মনে রেখেছে বিজেপি। গত মঙ্গলবার (৮ অক্টোবর) ভোট গণনার শেষের দিকে জয়ের আভাস পাওয়ার পরেই রাহুলের জিলাপি পরামর্শ বিজেপির নেতাকর্মীরা মজার ছলে পোস্ট করতে থাকেন। এরপর বিজয় উদ্‌যাপনে সুদূর হরিয়ানা থেকে দিল্লিতে জিলাপি পাঠাল তারা।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে হরিয়ানার ভোট বর্জনের ঘোষণা আসতে পারে। কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, হরিয়ানার এই ফলাফল পুরোপুরি অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। এটা বাস্তব পরিস্থিতির বিপরীতে যাচ্ছে। এটা হরিয়ানার মানুষের মতামতের বিপক্ষে যাচ্ছে। হরিয়ানার মানুষ পরিবর্তনের পক্ষে মত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে এই ফলাফল মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X