কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০২:২৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশ ও পাকিস্তান। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।

আজ মঙ্গলবার (১৩ জুন) আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হনেছে। এ সময় রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

আঘাত হানা এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভূমিকম্পের পর বেশ কিছু লোক টুইটারে এ নিয়ে বার্তা পোস্ট করেছেন। এ ছাড়া অনলাইনে শেয়ার করা ভিডিওতে ভূমিকম্পের জেরে একটি ঝাড়বাতি দুলতে দেখা গেছে।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, মঙ্গলবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হয়েছে লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। এ সময় আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের জেরে রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, সোয়াত, আজাদ কাশ্মীর, নীলাম উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন সৃষ্টি করেছে।

কম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এর জেরে তারা বাড়িঘর ও ভবন থেকে বাইরে বের হয়ে আসেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X