কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

পুতিন-মোদি বৈঠক, পারস্পরিক সাহায্যে জোর

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব বেশ গভীর। মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় প্রধানমন্ত্রী কাজানে ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গেলে তা আরও একবার প্রমাণ করলেন পুতিন। এ দিন পুরোনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন। সামিটের এক ফাঁকে বসেন বৈঠকে। সেখানেই পুতিনের কথায় হাসিতে ফেটে পড়তে দেখা যায় মোদিকে।

ভিডিও ফুটেজে দেখা যায়, পুতিনকে জড়িয়ে ধরছেন মোদি। এর আগে চলতি বছরের শুরুর দিকেও পুতিনকে জড়িয়ে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন এ নিয়ে পশ্চিমা নেতাদের কটু কথা শুনতে হয় মোদিকে। দুই দেশের বন্ধুত্বকে জোরদার করতে কাজানে একটি কনস্যুলেট জেনারেল খোলার ভারতীয় সিদ্ধান্তের প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের প্রশংসা শুনে ইউক্রেন সংকট সমাধানে নিজের সমর্থনের কথা ব্যক্ত করেন মোদি।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, কাজানে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে থেকেই বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে আমাদের অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যে, আমি মনে করি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমি যেমন বলেছি, আমরা বিশ্বাস করি যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। আমরা শান্তি ও স্থিতিশীলতার প্রাথমিক প্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি। আমরা আমাদের সব প্রচেষ্টায় মানবতাকে প্রথমে রাখি এবং আমরা ভবিষ্যতে যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত আছি।

রাশিয়ার সঙ্গে ভারত, নিজের সম্পর্ক আরও উন্নত করতে চায়। আর দুই দেশের নাগরিকদের মধ্যেও যাতায়াত ও ব্যবসা যেন আরও সহজ হয়, তাই গেল জুলাইয়ে মোদি কাজান ও ইয়েকাটেরিনবার্গে দুটি কূটনীতিক মিশন খোলার কথা জানিয়েছিলেন। এখন চলতি ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে দুই বন্ধুর বৈঠকে সেই প্রতিশ্রুতি রক্ষায় সিলমোহর মারলেন মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X