কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মচারীদের ৮ হাজার কোটি টাকা বিলিয়ে দিলেন ব্যবসায়ী

আর থ্যাগরাজন। ছবি : সংগৃহীত
আর থ্যাগরাজন। ছবি : সংগৃহীত

প্রায় ৭৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি কর্মচারীদের মাঝে বিলিয়ে দিয়েছেন ভারতীয় বিজনেস টাইকুন আর থ্যাগরাজন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার কোটি টাকা। বুধবার (৯ আগস্ট) ব্লুমবার্গ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী থ্যাগরাজন তার সম্পদের প্রায় পুরোটাই বিলিয়ে দিয়েছেন। এমনকি নিজের মূল্যবান মোবাইল ফোনটিও কাছে রাখেননি তিনি। বর্তমানে কেবল একটি ছোট বাড়ি এবং প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার একটি গাড়ি রয়েছে তার।

থ্যাগরাজন বিশ্বের অন্যতম বিনিয়োগকারীদের একজন। তিনি স্বল্প আয়ের ঋণগ্রহীতাদের জন্য একটি সুযোগ তৈরি করেন যা ব্যাংকগুলোর পক্ষে করা সম্ভব ছিল না। তার তৈরি করা শ্রীরাম গ্রুপ বিভিন্ন খাতে এক লাখ আট হাজার মানুষের কর্মসংস্থান করেছে। চলতি বছর শ্রীরাম গ্রুপের শেয়ার ৩৫ শতাংশেরও বেশি বেড়ে গত জুলাই মাসে রেকর্ড করে, যা ভারতের বেঞ্চমার্ক স্টক সূচকের চেয়ে প্রায় চারগুণ বেশি।

৮৬ বছর বয়সী থ্যাগরাজনের কর্মজীবনে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে অব্যবহৃত সুযোগগুলোকে হাইলাইট করেছেন, কারণ দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যার একটি বড় অংশ মধ্যবিত্ত শ্রেণিতে প্রবেশ করার চেষ্টা করছে। যদিও নরেন্দ্র মোদির সরকার ভারতের ব্যাংক পরিষেবাগুলোর অ্যাক্সেস প্রসারিত করার জন্য জোর দিয়েছে।

থ্যাগরাজান দাবি করেন, দরিদ্রদের ঋণ দেওয়া সমাজতন্ত্রের একটি রূপ। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যারা আছেন তাদের জন্য একটি সুলভ বিকল্পের প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X