কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়তে নির্দেশ দিল্লির

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

সিরিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে হঠাৎ করেই সংঘাত তীব্র হয়েছে। কয়েকদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ একাধিক শহরের দখল নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। তাদের ঠেকাতে পাল্টা হামলা চালাচ্ছে সামরিক বাহিনীও। চলমান এই রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে ভারত। একইসঙ্গে যত দ্রুত সম্ভব ভারতীয় নাগরিকদের সিরিয়া ছাড়ার নির্দেশনা জারি করেছে দিল্লি।

এ বিষয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কোনো ধরনের ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়াদিল্লির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের পক্ষে সম্ভব হবে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে করে সিরিয়া ত্যাগ করেন। বিবৃতিতে, একটি জরুরি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের দামেস্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হলো। +963 993385973 এ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এ ছাড়াও রয়েছে ইমেল আইডি [email protected]। আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।’

এর আগে শুক্রবার বিকেলেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের ওপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। তিনি জানান, এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে অনেকেই সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X