কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ওপেন এআই তথ্য ফাঁসকারী ভারতীয়র রহস্যময় মৃত্যু

বালাজি ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওপেন এআই-এ কাজ করতেন। ছবি : সংগৃহীত
বালাজি ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওপেন এআই-এ কাজ করতেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিটে ওপেন এআইর সাবেক কর্মী সুচির বালাজির (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুচির বালাজি ছিলেন ওপেন এআইর তথ্য ফাঁসকারী, যিনি কোম্পানির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। ২৬ নভেম্বর তার মৃতদেহ উদ্ধার করা হয়, তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বালাজি ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওপেন এআই-এ কাজ করতেন। গত আগস্টে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওপেন এআই-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, ওপেন এআই চ্যাট জিপিটি তৈরি ও বাজারজাতকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, যদি আপনি ওপেন এআই-এর কর্মী হতেন, তবে আমি নিশ্চিত আপনি সেখান থেকে চলে যেতেন, কারণ তারা যেভাবে ব্যবসা করছে, তা ইন্টারনেটের জন্য গ্রহণযোগ্য নয়।

এছাড়া, তিনি চ্যাট জিপিটির অপব্যবহার নিয়ে সামাজিকমাধ্যমে বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারে ভবিষ্যতে এই খাতের বাণিজ্যিক কার্যক্রম বিপদে পড়তে পারে।

এদিকে ২০২২ সাল থেকে ওপেন এআই-এর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে একাধিক মামলা হয়েছে। বালাজির এ অভিযোগগুলো মামলার বিচারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বালাজির মৃতদেহ উদ্ধারের পর ওপেন এআই এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। তারা বলেছে, এই হৃদয়বিদারক খবর আমাদের গভীর শোকের মধ্যে ফেলেছে। সুচিরের পরিবারের জন্য আমাদের হৃদয় তাদের সঙ্গে রয়েছে, তারা কঠিন সময়ের মধ্যে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X