কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি, পেছনে পুলিশ

বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি। ছবি : সংগৃহীত
বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি। ছবি : সংগৃহীত

হাতকড়া পরা আসামি চালাচ্ছেন বাইক আর পেছনে বসে রয়েছেন পুলিশ। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এমনকি এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে গেছে।

ভারতীয় সাংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাতকড়া পরে আসামির বাইক চালানোর ভিডিওটি এখন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি, আর পেছনে বসে আছেন একজন পুলিশ সদস্য। এই অদ্ভুত দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন একজন প্রাইভেটকার যাত্রী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে শেয়ার করার পরপরই এটি ভাইরাল হয়।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়—হেলমেট ছাড়াই হাতকড়া পরা অবস্থায় বাইক চালাচ্ছে আসামি। আর হেলমেট পরে পেছনে বসে আছেন ওই পুলিশ সদস্য। এসময় একটি লম্বা দড়িতে আসামির হাত বাধা ছিল, লাগাম ছিল পেছনে বসা পুলিশের হাতে।

জানা গেছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির রাস্তায় দেখা গেছে এ দৃশ্য। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পুলিশ কনস্টেবল না কি ঠান্ডায় বাইক চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের আরোহী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

অভিযুক্তের পরিচয় এখনো জানা যায়নি। মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করে জানিয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X