কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে না এ বছর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত নভেম্বরে। তবে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং উদ্ভূত পরিস্থিতিতে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ঢাকা। পিছিয়ে দেওয়ায় বৈঠকটি এ বছর আর হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, যেহেতু এ বছরের আর মাত্র চার দিন বাকি আছে। তাই ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক বছরে দুইবার বৈঠকে মিলিত হন। এতে উভয় পক্ষের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদকবিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। এবারের মহাপরিচালক পর্যায়ের বৈঠক না হলেও দুই পক্ষের মধ্যে মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন বিএসএফের ওই কর্মকর্তা।

এটি রুটিন বৈঠক হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। কারণ, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি। তাই এবারের বৈঠকটিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল।

বিএসএফের ওই কর্মকর্তা জানান, ডিসেম্বরে বৈঠকটি আয়োজন নিয়ে আলোচনা হয়। তবে তা ফলপ্রসূ হয়নি। বাংলাদেশের অনুরোধে বৈঠকটি পেছানোর পর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু চব্বিশ সাল শেষ হতে আর মাত্র চার দিন বাকি। তাই এ বছর বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X