কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়। তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমস।

শুক্রবার ( ২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভূরাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ট মিত্রকে বিসর্জন দেবে না। দেশটি এ প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে।

উচ্চপর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না। তারা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি উগ্রপন্থিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই।

সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে।

ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয়। ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, ভারতে হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে। দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X