কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষে যে পণ্যটি বেশি অর্ডার করছে ভারতীয়রা

চিপস, কনডম, কেক ও কোক। ছবি : সংগৃহীত
চিপস, কনডম, কেক ও কোক। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো ইংরেজি নববর্ষ ২০২৫ উদ্‌যাপনে মাতোয়ারা ভারতীয়রা। দেশটিতে নববর্ষের রাতে বেড়েছে অনলাইনে পণ্য অর্ডারের হার। ভারতীয়রা গভীর রাতেও নানা পণ্য অর্ডার করেছেন। এর মধ্যে অন্যতম ছিল- আঙুর, চিপস, কনডম, কেক ও কোকের মতো পণ্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়- ইন্সটামার্ট, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং অন্যান্য ই-কমার্স সাইটে ভারতীয়রা ব্যাপক অর্ডার করেছেন। পণ্য অর্ডারে তাদের কোনো সংকোচ ছিল না। গভীর রাতেও ডেলিভারি ম্যান কনডম গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন।

ডেলিভারি স্টার্টআপগুলো তাদের গ্রাহকদের অর্ডারের পরিসংখ্যান লাইভ-পোস্ট করেছে। তাতে আঙুর থেকে কনডম, চিপসের প্যাকেট থেকে হাতকড়া, কোক থেকে কেক কিছুই বাদ যায়নি। নতুন বছর উদযাপন উপলক্ষে তাদের পার্টির জন্য এসব পণ্য অর্ডার করেন গ্রাহকরা।

ব্লিঙ্কিটের সহপ্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্ডসা এক্স-এ এক পোস্টে জানান, পার্টির প্রধান খাবার যেমন চিপস, কোক ছিল সন্ধ্যার অর্ডারের শীর্ষে। তার ডেলিভারি এক্সিকিউটিভরা ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে আলুর চিপস প্রায় আড়াই লাখ প্যাকেট এবং ৬ হাজার ৮৩৪ প্যাকেট আইস কিউব গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে।

তিনি জানান, বিক্রির অন্যতম শীর্ষে ছিল কনডম। চকলেট ফ্লেভারের ৩৯ শতাংশ কনডম বিক্রি হয়েছে। এ ছাড়া ৩১ শতাংশে স্ট্রবেরি এবং ১৯ শতাংশে বাবলগাম ফ্লেভারের কনডম বিক্রি হয়।

ধিন্ডসা বিস্ময় প্রকাশ করে বলেন, বছরের শেষ দিনে আঙুর অর্ডার ছিল বিস্ময়কর। আজ হঠাৎ করে আঙুরের এত চাহিদা কেন? এটা সকাল থেকে প্ল্যাটফর্মে সর্বোচ্চ অর্ডার করা আইটেমগুলোর মধ্যে একটি।

অন্যান্য অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানও এ ধরনের তথ্য জানিয়েছে। তবে বিগবাস্কেটের তথ্যে আরও কিছু পণ্যের খোঁজ মিলে। কোম্পানিটি জানায়, নন-অ্যালকোহলযুক্ত পানীয়ের বিক্রি ৫৫২ শতাংশ এবং ডিসপোজেবল কাপ এবং প্লেটের বিক্রি ৩২৫ শতাংশ বেড়েছে। তেমনি অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রিও ২০০ শতাংশ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X