কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

স্থিতিশীল বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করবে ভারত-যুক্তরাষ্ট্র

ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি। ছবি : সংগৃহীত
ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি। ছবি : সংগৃহীত

স্থিতিশীল বাংলাদেশ গড়তে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন ভারতে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত এরিক গারসেটি।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের কলকাতায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর টাইমস অফ ইন্ডিয়া।

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ এবং এ লক্ষ্যেই ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।

গারসেটি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে এক বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমরা কীভাবে বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি? বাংলাদেশ কীভাবে দ্রুত নির্বাচন আয়োজন করতে পারে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

এসময় গারসেটি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও শাসনব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শাসনব্যবস্থা পরিবর্তন করা সবসময় কঠিন হয়ে পড়ে, তবে এটিকে যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করে নিতে পারে, তাহলে তা একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

গারসেটি আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাইডেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসন উভয়েই বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X