কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েতে বাধ্য করা হয় যেখানে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি চাকরি পাওয়ার পর যুবকের জীবন বদলে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না তিনি। উঁকি-ঝুঁকি মেরে দেখছেন, বাইরে অপরিচিত গাড়ি বা মানুষ আছেন কিনা। তাকে জোর করে ধরে নিয়ে বিয়ে করিয়ে দেওয়া হতে পারে, ঘিরে ধরেছে এমন ভয়। তুলে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের ঘটনা শুনতে অবাক করা মনে হলেও ভারতের বিহারে এটাই যেন স্বাভাবিক।

জোরপূর্বক এমন বিয়েকে পাকাদুয়া বিয়ে বা শটগান বিয়েও বলে। যেখানে বরকে অপহরণ করে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করিয়ে দেওয়া হয়। বিহারে এই সংকটের মূলে রয়েছে কুখ্যাত যৌতুক প্রথা। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগেই বরপক্ষ যৌতুক দাবি করে বসে এ রাজ্যে। তখন নিরুপায় হয়ে যায় কনেপক্ষ। তাই ভারতের অন্যতম গরিব এই রাজ্যে পাকাদুয়া বিয়ের সংস্কৃতি গড়ে উঠেছে।

১৯৭০-র দশকে প্রথম শটগান বিয়ের ব্যাপক উত্থান ঘটে। ওই সময় যৌতুক ও বেকারত্বের সমস্যা প্রকট হয়। তাই চাকরিজীবী পাত্রের চাহিদা বেড়ে যায় বহু গুণ। ১৯৮০-র দশকে বিহারে পাকাদুয়া বিয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই ধারা ২০০০-র দশকেও চলমান থাকে। তবে ২০০৯ সালের পর হঠাৎ কমে যায় পাকাদুয়া বিয়ে। কিন্তু সম্প্রতি পাকাদুয়া বিয়ে আবারও ফিরে এসেছে এবং এ নিয়ে চলছে তুমুল আলোচনা।

পাকাদুয়া বিয়ের ভয়ে অনেকেই বাস করছেন ভিন্ন শহরে। রাজ্য সরকারের অপরাধের রেকর্ডও বলছে, সেখানে জোরপূর্বক বিয়ে বেড়েছে বহু গুণ। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়াবহ। রাজ্য পুলিশেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষায়, প্রতি ৪টি ঘটনার মধ্যে মাত্র একটি লিপিবদ্ধ করা হয়। সম্প্রতি সরকারি চাকরির প্রতি যুবকদের ঝোঁক বাড়ায়, এ ধরনের অপরাধও বেড়েছে।

বেকারত্বের সংকট জোরপূর্বক এই বিয়ের মূল কারণ। ভারতে বেকারত্বের জাতীয় গড় ১০ শতাংশ হলেও বিহারে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে তা ১৩.৯ শতাংশ। তাই সরকারি চাকরিজীবী যুবক পাত্রীর পরিবারের কাছে সোনার হরিণ। এই অপহরণ চক্র চাকরির কোচিংগুলোর কাছ থেকেও তথ্য সংগ্রহ করে। চাকরি ভেদে পাত্রের দামও নির্ধারিত রয়েছে। কনেপক্ষ চাইলে মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, পুরো প্রক্রিয়াকে আনজাম দিতে জেলাজুড়ে সেফ হাউস, আইনজীবী এমনকি স্থানীয় ফটোগ্রাফারও রয়েছে এই চক্রের। অপহরণের আগে কয়েক সপ্তাহ ধরে চলে পরিকল্পনা। আবার কিছু কিছু গ্যাং আছে, যাদের প্যাকেজে সুরক্ষা সার্ভিস, আইনি নথিকরণ এবং অনিচ্ছুক বরকে বোঝানোর জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রয়েছে।

সূত্র : টাইমস নাউ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X