কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির

ভারতীয় কর্মী। ছবি : সংগৃহীত
ভারতীয় কর্মী। ছবি : সংগৃহীত

ভারতীয় কর্মীদের ভিসা প্রদান কঠোর করেছে সৌদি আরব। এখন থেকে সৌদি যেতে ইচ্ছুক ভারতীয়দের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যদিয়ে যেতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে এ তথ্য জানিয়েছে। নতুন এই নিয়ম মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

জানা গেছে, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের নতুন বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়েছিল। মূলত সৌদি আরবে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সেখানে যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সৌদি আরবে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানেই রয়েছে ভারত। সব মিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের প্রায় ২৭ লাখ মানুষ। অপরদিকে ভারতীয় আছেন ২৪ লাখের বেশি। যার প্রায় ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আর বাকিরা গৃহকর্মীর কাজে নিয়োজিত আছেন।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ রয়েছে, দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই। যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়। ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X