কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের গুজবে যাত্রীদের ঝাঁপ, কাটা পড়ে নিহত ১২

গুজবে লাফ দিয়ে কাটা পড়েন যাত্রীরা। ছবি : সংগৃহীত
গুজবে লাফ দিয়ে কাটা পড়েন যাত্রীরা। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেনে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছে। ফলে আতংকিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়েছেন বেশকিছু যাত্রী। এ সময় অপর ট্রেনে কাটা পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশে জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাচোড়ার এলাকার কাছাকাছি ছিল পুষ্পক এক্সপ্রেস নামের একটি ট্রেন। এ সময় ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ফলে কিছু যাত্রী ট্রেনটি থামাতে চেইন টানেন। অন্যদিকে বেশকিছু যাত্রী ট্রেন থেকে লাফ। তখন বিপরীত দিক থেকে আসা দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়ে তারা নিহত হন।

রেলওয়ে বিভাগের কর্মকর্তারা জানান, জ্যামিংয়ের কারণে ট্রেনের ভেতরে স্ফুলিঙ্গ তৈরি হয়। এতে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ট্রেনে আগুন লেগেছে ভেবে কয়েকজন যাত্রী লাফ দিলে তারা কাটা পড়েন।

কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। এ ঘটনায় মহারাষ্ট্রের মুখমন্ত্রী দেবেন্দ্র ফার্নান্দিস শোক জানিয়েছেন।

মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল জানান, রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তারা গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

১০

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

১১

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

১২

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

১৩

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১৪

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১৬

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৭

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৮

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৯

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০
X