কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অনেকে ভারতীয়

সড়ক দুর্ঘটনা নির্দেশক ছবি। সংগৃহীত
সড়ক দুর্ঘটনা নির্দেশক ছবি। সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই ভারতীয়। বুধবার (২৯ জানুয়ারি) গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ভারতীয় কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়া টুডে ও দ্য ইকোনমিক টাইমস-ও একই তথ্য জানিয়েছে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পশ্চিমে জিজান অঞ্চলের কাছে বাসের সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষ হয়। বাসটি ২৬ জন শ্রমিক নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে।

সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরির বরাত দিয়ে আহরাম অনলাইন জানিয়েছে, রোববার সকাল ৬টার কিছু আগে পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল অঞ্চলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নেপাল ও ঘানার আরও ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে তেলেঙ্গানার দুজনসহ ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত বলে জানিয়েছেন। তিনি এক্স-এ এক পোস্টে বলেছেন, জেদ্দায় আমাদের কনসাল জেনারেলের সাথে কথা হয়েছে। তিনি সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করছেন। তিনি এই দুঃখজনক পরিস্থিতিতে সর্বাত্মক সহায়তা প্রদান করছেন।

এ ছাড়া জেদ্দায় নিয়োজিত ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে তারা। বলেছে, হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কনস্যুলেট অফিস সর্বাত্মক সহায়তা প্রদানের চেষ্টা অব্যাহত রেখেছে।

এদিকে একই দিন দক্ষিণ সুদান থেকে দুঃসংবাদ পায় ভারত। সেখানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক এবং একজন ভারতীয় রয়েছেন।

বুধবার সকালে রাজধানী জুবা যাওয়ার সময় ইউনিটি তেলক্ষেত্র বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়।

যাত্রীরা গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) তেল শ্রমিক ছিলেন। কোম্পানিটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়াম করপোরেশনের সহযোগিতায় গঠিত হয়ে কাজ করছে। তবে এখনো বিস্তারিত তথ্য জানাননি দেশটির ইউনিটি স্টেটের তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১০

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১১

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১২

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৩

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৪

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৫

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৮

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

২০
X