কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ধন-সম্পদে মজে গদি হারালেন কেজরিওয়াল, আক্ষেপ আন্না হাজারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। নিজ আসনে ভোটে হেরে গেছেন দলের প্রধান অরবিন্দ কেজরীওয়ালও। এবার তাকে নিয়ে আক্ষেপ করলেন সমাজকর্মী আন্না হাজারে। তিনি বলেন, নির্বাচনে সাফল্য পেতে কী কী করণীয়, সে বিষয়ে তিনি বার বার বুঝিয়েছেন কেজরীওয়ালকে। কিন্তু তার কথায় গুরুত্ব দেননি আম আদমি পার্টির প্রধান। উল্টো ধন-সম্পদের মধ্যেই আচ্ছন্ন থেকেছেন তিনি।

দিল্লির নির্বাচন প্রসঙ্গে আন্না হাজারে বলেন, নির্বাচনের সময় প্রার্থীর আচরণ এবং ভাবনা চিন্তায় শুদ্ধতা থাকা প্রয়োজন। নির্বাচনে দাঁড়ানোর জন্য কোনও প্রার্থীর জীবন নিষ্কলঙ্ক হওয়া প্রয়োজন। তার জীবনে ত্যাগ থাকা প্রয়োজন। কারও মধ্যে এই গুণগুন থাকলে ভোটারদের মনে বিশ্বাস জন্মায়।

তিনি বলেন, এসব কথা বার বার বলার পরও কেজরীওয়াল পাত্তাই দেননি। তিনি বেশি গুরুত্ব দেন মদের উপর। কেন মদের দোকানের প্রসঙ্গ উঠল? কারণ, তিনি ধনদৌলতের মধ্যে মজে ছিলেন। একারনেই তিনি বিজেপির কাছে হার স্বীকারে বাধ্য হলেন।

দিল্লি বিধানসভায় ৭০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৩৬টি আসন প্রয়োজন হয়। দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এই আসন নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসলো নরেন্দ্র মোদির বিজেপি। কেন্দ্রে বিজেপি সরকার গড়লেও খোদ দিল্লির বুকে গত ১১ বছর বিরোধীদের রাজত্ব থেকে গিয়েছিল। গত পরপর দুটি নির্বাচনে জিতেছিল আম আদমি পার্টি (আপ)।

দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি। আর ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) পেয়েছে ২২টি আসন। ভোটের হার বাড়লেও কোনো আসন জিততে পারেনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম গুলোর খবর অনুযায়ী, এবারে রাজধানীর বিধানসভা নির্বাচনে মূল লড়াইটা ছিল ক্ষমতায় থাকা আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে। তৃতীয় শক্তি হিসেবে ছিল কংগ্রেস। এই ত্রিমুখী লড়াইয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। দিল্লিতে আগের দুটি বিধানসভা নির্বাচনে বিজেপির আসন ছিল এক অঙ্কের ঘরে। অন্যদিকে গত ১০ বছর টানা দিল্লির ক্ষমতায় থেকেছে আপ।

দিল্লিতে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল স্যালুট এবং অভিনন্দন জানিয়েছেন।

২০১২ সালে আম আদমি পার্টি গঠন করেন অরবিন্দ কেজরীওয়াল। মাত্র ৩ বছরের ব্যবধানে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচন ৬৭ আসনে জয় পেয়ে সরকার গঠন করে তার দল। এরপর ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করে। তবে এবার হেরে গেছে। আন্না হাজারে মনে করেন- ধন সম্পদের মগ্ন হওয়ার কারণে আম আদমি পার্টির এই ভরাডুবি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১০

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১১

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১২

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৩

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

১৪

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

১৫

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৬

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১৭

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১৮

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

২০
X