কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতের ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নিয়ম সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গত ১৩ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যারা সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ ভিসা, রেসিডেন্স পারমিট বা গ্রিন কার্ড ধারণ করেন, তারা ইউএই-তে পৌঁছানোর পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) পাবেন।

এর আগে, এ নিয়ম শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলো ও যুক্তরাজ্যের ভিসাধারীদের জন্য প্রযোজ্য ছিল।

ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) ঘোষণা অনুযায়ী, যাত্রীরা যদি শর্ত পূরণ করেন, তবে তারা ইউএইর সব প্রবেশ পথ থেকে ভিসা পাবেন।

এজন্য যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং স্থানীয় নিয়ম অনুযায়ী ভিসা ফি দিতে হবে।

মূলত ভারত ও ইউএইর দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভ্রমণ সহজ করার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার এ পদক্ষেপকে ইউএইর কৌশলগত প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। এর মাধ্যমে দেশটির আর্থিক, পর্যটন ও অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X