বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-মোদির বৈঠকের পরও শতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সামরিক বিমান। ছবি : সংগৃহীত
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সামরিক বিমান। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বৈঠকের পর তৃতীয় ধাপে আরও শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ১১২ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। রোববার রাতে তাদের বহনকারী বিমান অমৃতসরে অবতরণ করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভারতীয়দের ফেরত পাঠানো হলো।

সূত্রমতে, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার বিমান স্থানীয় সময় রাত ১০টার দিকে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফেরত পাঠানোদেরে মধ্যে ৩১ জন পাঞ্জাব, ৪৪ জন হরিয়ানা, ৩৩ জন গুজরাট, দুজন উত্তরপ্রদেশ এবং ১ জন করে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের পরিবার বিমানবন্দরে পৌঁছেছে।

সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন, যাচাইবাছাই এবং ব্যাকগ্রাউন্ড চেকসহ সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ফেরত পাঠানোদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে। তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে হাতকড়া-শিকল বিতর্ক এবারও পিছু ছাড়েনি। আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল।

খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমানবোঝাই করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। ধারণা করা হচ্ছিল মোদির আমেরিকা সফর করে আসার পর এবার হয়ত এমন অপমানজনক কিছু ঘটবে না। কিন্তু এবারও তাদের একইভাবে ফেরত পাঠানো হলো।

এই ভাবে কেন অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্নও উঠেছে ভারতের সংসদে। বিতর্কের আবহেই দুদিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ ভারতীয়দের কী অবস্থায় ফেরানো হয়, সে দিকে কৌতূহলী নজর ছিল সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X