বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সোনিয়া গান্ধী হাসপাতালে

সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত
সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভির।

তবে তার হাসপাতালে ভর্তির খবর বা নির্দিষ্ট সময় তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি। এমনকি ঠিক কী কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি হতে হলো তা নিয়েও মুখ খুলেননি সংশ্লিষ্টরা। একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাকে ভর্তি করা হয়েছিল। এর বেশি তথ্য দিতে রাজি হয়নি এনডিটিভির সেই সূত্র।

তবে সূত্রটি জানিয়েছে, হাসপাতালে ভর্তির পর তার অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। তিনি চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন। আশা করা হচ্ছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

গত ডিসেম্বরে ৭৮ বছর বয়সে পা রাখেন শ্রীমতি গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী তিনি।

১৯৮৪ সালের ৩১ অক্টোবরে নিরাপত্তারক্ষীদের হাতে খুন হন ইন্দিরা গান্ধী। এরপর ১৯৮৪ সালের অক্টোবরে ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রাজীব। তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। এরপর ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতে এক নারী এলটিটিই কর্মীর আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধী। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তার ওপর এক তামিল গেরিলা এ আত্মঘাতী বোমা হামলা চালায়। ’৮৪ থেকে ’৮৯ সাল পর্যন্ত সরকারে থাকাকালে তিনি ভারতীয় বাহিনী পাঠিয়ে শ্রীলঙ্কার এলটিটিই বিদ্রোহীদের দমনের চেষ্টা করেছিলেন।

এরপর ধীরে ধীরে ভারতের রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠেন সোনিয়া গান্ধী। রাজনীতিতে আধিপত্য ধরে রাখে কংগ্রেস। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির উত্থানে সেই গৌরব হারায় কংগ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X