কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত
ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত

অর্ধ মাসের মাথায় ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখের কার্গিল। জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লাদাখের কার্গিলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি রাত ২.৫০ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। উৎপত্তিস্থলও ছিল কার্গিল।

জম্মু এবং শ্রীনগরের অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা শহরগুলোতে কম্পন অনুভব করেছেন। এ সময় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লেহ এবং লাদাখ উভয়ই ভারতের ভূকম্পিক অঞ্চল-৪-এ অবস্থিত। যার অর্থ ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে এগুলো অত্যন্ত উচ্চঝুঁকিতে রয়েছে। টেকটোনিকভাবে সক্রিয় হিমালয় অঞ্চলে অবস্থিত হওয়ায় লেহ এবং লাদাখে ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকি সর্বদায় জারি থাকে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হয়। একই সময় বাংলাদেশের সিলেটও কেঁপে ওঠে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার ।

এরও আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X