কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিমসটেক সম্মেলনে কর্মসূচি জানিয়ে মোদির পোস্ট

ব্যাংককে নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ব্যাংককে নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি দেশটির রাজধানী ব্যাংককে পৌঁছান। সম্মেলন শেষে তিনি শ্রীলংকা যাবেন। দুই দেশে মোট তিন দিনের সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন মোদি।

সেই পোস্টে নরেন্দ্র মোদি তার কর্মসূচি উল্লেখ করেন। জানান কোন কোন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করবেন। কিন্তু তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ নেই।

মোদি লিখেন, আগামী তিন দিন ধরে আমি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব । এই দেশগুলো এবং বিমসটেক দেশগুলোর সাথে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। আজ ব্যাংককে আমি থাই প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার সাথে দেখা করব এবং ভারত-থাইল্যান্ড বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব। আগামীকাল আমি বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সাথেও দেখা করব।

অপর পোস্টে তিনি লিখেন, আমার শ্রীলঙ্কা সফর ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের ভারত সফরের পর এই সফর হচ্ছে। আমরা ভারত-শ্রীলঙ্কার বহুমুখী বন্ধুত্ব পর্যালোচনা করব এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা করব। আমি সেখানে বিভিন্ন বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

প্রসঙ্গত, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। থাইল্যান্ডে গুরুত্বপূর্ণ বিভিন্ন অধিবেশনে তিনি অংশ নেবেন। এ ছাড়া ব্যাংককের স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X