কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন ভারতের মুসলিম নেতা

কাম্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত
কাম্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। ভয়াবহ এই হামলাকে ‘গোয়েন্দা ব্যর্থতার’ ফলাফল বলে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে এই হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রতি জবাবদিহিতা চাওয়ার আহ্বান জানিয়েছেন লোকসভার এ আইন প্রণেতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি ওয়াইসি বলেছেন, নিরীহ পর্যটকদের ওপর নির্মম এই সন্ত্রাসী হামলা পুলওয়ামা ও উরি হামলার চেয়েও বেশি বেদনাদায়ক এবং নিন্দনীয়।

হায়দ্রাবাদে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এআইএমআইএম প্রধান বলেন, ‘সন্ত্রাসীরা পেহেলগামে নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে হত্যা করেছে। এটি একটি বেদনাদায়ক ঘটনা এবং গণহত্যা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

ওয়াইসি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেন্দ্র যে প্রতিরোধের নীতি গ্রহণ করেছে তা কার্যকর কিনা সেটি সরকারকে মূল্যায়ন করতে হবে। এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। সরকারকে তার প্রতিরোধ নীতি সফল কিনা তা বিশ্লেষণ করতে হবে। জবাবদিহিতা নির্ধারণ করতে হবে।’

ওয়াইসি এই ধরনের সহিংসতার মাধ্যমে কাশ্মীরের পর্যটনশিল্পের ক্ষতি করার প্রচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পহেলগামের বৈসরান উপত্যকার একটি প্রধান পর্যটনকেন্দ্রে সন্ত্রাসীরা হামলা চালায়। উপত্যকাটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যাকে অনেকে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে অবিহিত করেন। পর্যটকদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং প্রায় ১৭ জন আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছে বলে জানা গেছে।

হামলায় বেঁচে যাওয়া পর্যটকদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘাসের চাদরের ওপর অনেকগুলো মৃতদেহ পড়ে আছে, মানুষ কাঁদছে এবং সাহায্যের জন্য আবেদন করছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় ১৬০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর এটি ছিল ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালেই ভারতে ফিরে আসেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১০

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১১

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১২

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৩

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৫

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৬

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৭

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

১৮

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১৯

নাটকে ফেরার আভাস দিলেন মিম

২০
X