কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী হামলা, কাশ্মীরের অর্থনীতির জন্য দুঃসংবাদ

কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত
কাশ্মীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় অঞ্চলের অর্থনীতি নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। মৌসুমের শুরুতে এ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে পর্যটন অর্থনীতি।

বুধবার (২৩ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবারের ভয়াবহ সন্ত্রাসী হামলা এমন এক সময়ে ঘটল, যখন উপত্যকায় পর্যটনের শীর্ষ মৌসুম শুরু হতে চলেছে। ফলে এই হামলার প্রভাব কাশ্মীরের পর্যটন নির্ভর অর্থনীতির ওপর মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুম্বাইভিত্তিক পর্যটন সংস্থা ‘অভিষেক হলিডেজের’ কর্ণধার অভিষেক সংসারে বিবিসিকে জানান, শ্রীনগরে অবস্থানরত অনেক পর্যটকের মধ্যে ‘চরম আতঙ্ক’ বিরাজ করছে। অন্যদিকে, যারা ভবিষ্যতে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাদের মধ্যে ‘ভয় ও ক্ষোভ’ দেখা দিয়েছে।

তিনি বলেন, আমরা প্রচুর ট্যুর বাতিলের অনুরোধ পাচ্ছি।

বিবিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যারা দ্রুত ফিরে যেতে চাইছেন, তাদের সুবিধার্থে বেশ কয়েকটি বিমান সংস্থা শ্রীনগরগামী অতিরিক্ত ফ্লাইট চালু করেছে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (আনুচ্ছেদ ৩৭০) বাতিলের পর থেকে পর্যটকদের আগমন অনেক বেড়েছে। শুধু গত বছরই ২ কোটি ত্রিশ লাখের বেশি মানুষ কাশ্মীর ভ্রমণ করেন।

গত বছর নির্বাচনের আগে রাজ্যে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে ৬৪০০ কোটির প্রকল্পের ঘোষণা দেন। চলতি বছরের শেষ দিকে কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা একটি নতুন রেললাইন উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই প্রকল্পটি পর্যটনের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছিল।

কিন্তু পেহেলগামের মতো ভয়াবহ হামলার কারণে এখন সেই আশাগুলোর উপরে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা গভীর উদ্বেগে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X