কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি : কীর্তি আজাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়ার মধ্যেই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি দাবি করেছেন, কাশ্মীরের পেহেলগামে হামলাকে মোদি সরকার ‘নাটক’ হিসেবে ব্যবহার করছে, যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায়।

শনিবার (৩ মে) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আবারও ভারতকে হুমকি দিয়েছে। পাকিস্তান জানিয়েছে, সিন্ধুর ওপর বাঁধ নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলে কীর্তি আজাদ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল করছে, অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধ যুদ্ধ নাটক করছে।

তিনি আরও বলেন, বিজেপি আসলে শুধু ‘টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’ করছে। তাদের উদ্দেশ্য দেশের ভিতরে পরিস্থিতি অস্থিতিশীল করা।

কীর্তি আজাদ উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দি। ভারত এখনো তাকে ফিরিয়ে আনতে পারেনি এবং বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। এই ব্যর্থতার পর মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

কীর্তি আজাদ মোদি সরকারকে আরও তীব্র সমালোচনা করে বলেন, মোদি পেহেলগামে যেতে পারেননি, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারেননি, অথচ বিহার সফর করছেন বিধানসভা নির্বাচনের জন্য! এর চেয়ে আর লজ্জার কি হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কেন? গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কি আরও বড় প্রমাণ?

তিনি দাবি করেন, বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে, এবং এটি দেশের জন্য বিপজ্জনক। কীর্তি আজাদ সরকারের দিকে আঙুল তুলে বলেন, যদি গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ থাকে, তাহলে দেশের জনগণের নিরাপত্তা কোথায় থাকবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X