শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ভারতের ছত্তিশগড়ের রায়পুরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। রোববার (১২ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু এবং ৯ জন নারী। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার রোডের সারাগাঁওয়ের কাছে একটি ট্রেলার ট্রাক এবং যাত্রীবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

চটৌদ গ্রামের একটি পরিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাঁসারি গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে খারোরা থানা এলাকার সারাগাঁওয়ের কাছে পৌঁছালে ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে রায়পুরের ডা. ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যায়।

রায়পুর জেলা কালেক্টর গৌরব সিং জানিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষী চালককে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X