কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

‘সব দোষ পাকিস্তানিদের’

মার্কান্ডেয় কাটজুর পোস্ট। ছবি : সংগৃহীত
মার্কান্ডেয় কাটজুর পোস্ট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাম্প্রতিক বিমান সাফল্য নিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান চুক্তিকে কটাক্ষ করলেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্ডেয় কাটজু। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারতের করা রাফাল চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্টে তিনি বিষয়টি নিয়ে সমালোচনা করেন।

কাটজু রসিকতা করে লেখেন, ‘সব দোষ পাকিস্তানিদের, তারা দাসোকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিম্নমানের রাফাল বিক্রি করিয়েছে, যেগুলো যুদ্ধে চীনা বিমানের হাতে ধ্বংস হয়েছে।’

এই ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে ভারতের সামরিক কেনাকাটা ও রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সাম্প্রতিক সংঘর্ষে রাফালের ভূমিকা ব্যর্থ হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কাটজুর পোস্ট।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ভারতের মিরাজ-২০০০, যা ৬-৭ মে রাতে কাশ্মিরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়।

এ যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X