কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

কর্নেল কুরেশিকে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

কর্নেল সোফিয়া কুরেশি এবং মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। ছবি : সংগৃহীত
কর্নেল সোফিয়া কুরেশি এবং মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। ছবি : সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা ভারতীয় মুসলিম নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশিকে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও তা প্রত্যাখ্যান করেছেন আদালত। উল্টো তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের একজন মহিলা সামরিক কর্মকর্তার বিরুদ্ধে করা অপমানজনক ও সাম্প্রদায়িক মন্তব্যের জন্য তার ক্ষমাপ্রার্থনা প্রত্যাখ্যান করেছে। কোর্ট মন্ত্রীর বিরুদ্ধে মামলা তদন্তের জন্য তিন সদস্যের একটি নতুন আইপিএস অফিসারদের দল গঠনের নির্দেশ দিয়েছে। বিচারপতি সূর্য কান্ত মন্ত্রীর ‘নোংরা মন্তব্যের’ জন্য তাকে তীব্রভাবে তিরস্কার করেন এবং বলেন, তার ক্ষমা আন্তরিক নয়।

তিনি বলেন, এটা কী ধরনের ক্ষমা? ক্ষমার কিছু অর্থ আছে। কখনো কখনো মানুষ শুধু মামলা থেকে বাঁচতে নরম ভাষা ব্যবহার করে, আবার কখনো তারা মায়াকান্না করে। আপনার ক্ষমা কী ধরনের? আপনি এমন ভাব দেখাতে চান যে কোর্ট আপনাকে ক্ষমা চাইতে বলেছে। এতদিন আপনার নোংরা মন্তব্যের জন্য আন্তরিক ক্ষমা চাইতে কিসে বাধা দিয়েছে?

তিনি আরও বলেন, এটি সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘আবেগপ্রবণ বিষয়’ এবং মন্ত্রীর উচিত ছিল আরও সংবেদনশীল হওয়া।

কোর্টের নির্দেশে বলা হয়েছে, মঙ্গলবারের মধ্যে তিনজন আইপিএস অফিসারের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করতে হবে, যার মধ্যে একজন মহিলা অফিসার থাকবেন। এই দলকে ২৮ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রীকে গ্রেপ্তার থেকে সাময়িক সুরক্ষা দেওয়া হলেও কোর্ট জোর দিয়ে বলেছে, তাকে ‘পরিণতি ভোগ করতে হবে’। মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করে কোর্ট বলেছে, আমরা এটির ওপর নজর রাখব। এটি আপনাদের জন্য একটি পরীক্ষা।

বিজয় শাহের মন্তব্য

অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারত সীমান্তের ওপারে সন্ত্রাসী শিবিরে হামলা চালানোর পর, বিজয় শাহ একটি জনসভায় বলেন, কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসীদের বোন’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের বিধবা বোনেরা, তোমাদের সম্প্রদায়ের একজন বোন তোমাদের উলঙ্গ করে দেবে। (প্রধানমন্ত্রী) মোদিজি প্রমাণ করেছেন, তোমাদের সম্প্রদায়ের মেয়েদের পাকিস্তানে পাঠিয়ে প্রতিশোধ নেওয়া যায়।

যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তার মন্তব্য কর্নেল সোফিয়া কুরেশির প্রতি লক্ষ্য করা হয়েছিল বলে মনে করা হয়, যিনি অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি ছিলেন। এই মন্তব্য বিরোধী দল, সামরিক বাহিনীর প্রবীণ সদস্য এবং এমনকি বিজেপির কিছু সদস্যের তীব্র সমালোচনার মুখে পড়ে।

এর আগে কোর্ট কী বলেছিল

মধ্যপ্রদেশ হাইকোর্ট এই বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়ে বিজয় শাহের বিরুদ্ধে ‘নোংরা ভাষা’ ব্যবহারের জন্য তীব্র সমালোচনা করে এবং তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

হাইকোর্ট তীক্ষ্ণ মন্তব্যে বলেন, সশস্ত্র বাহিনী, সম্ভবত এই দেশের শেষ প্রতিষ্ঠান, যা সততা, পরিশ্রম, শৃঙ্খলা, ত্যাগ, নিঃস্বার্থতা, চরিত্র, সম্মান এবং অদম্য সাহসের প্রতিফলন... বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে নোংরা ভাষা ব্যবহার করে এটিকে লক্ষ্য করেছেন।

এছাড়া বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট বলেছে, এই মন্তব্য অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বক্তৃতা দেওয়ার সময় সংযমী হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X