কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও ভাইরালের পর অটোচালকের পায়ে পড়লেন দম্পতি

অশোভন আচরণ করা দম্পতি। ছবি : সংগৃহীত
অশোভন আচরণ করা দম্পতি। ছবি : সংগৃহীত

পায়ের ওপর রিকশা তুলে দেওয়ায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন এক দম্পতি। এরপর তাদের আচরণের ভিডিও ভাইরাল হয়ে যায় ফিরে এসেছেন অটোচালকের কাছে। কেবল তাই নয়, আচরণের জন্য তার পায়ে পড়ে ক্ষমাও চেয়েছেন তারা।

সোমবার (০২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুতে এক অটোরিকশাচালককে স্যান্ডেল দিয়ে মারধরের ঘটনায় পঙ্কুরি মিশ্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রোববার তাকে আটক করে পুলিশ। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, পঙ্কুরি তার স্বামীর সঙ্গে একটি টু-হুইলারে করে যাওয়ার সময় অটোচালক লোকেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ করেন, লোকেশ তার পায়ের উপর দিয়ে অটো চালিয়ে গেছেন। যদিও লোকেশ এই অভিযোগ অস্বীকার করেন।

তর্কচলাকালীন লোকেশ পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করলে পঙ্কুরি ক্ষিপ্ত হয়ে তাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বনাবে ভিডিও? চাল বনাও ভিডিও।” (ভিডিও বানাবে? চালাও বানাও ভিডিও।)

এরপর তিনি কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে বলেন, উনি প্রথমে আমার পায়ে অটো চালিয়েছেন, এখন আবার ভিডিও করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় পঙ্কুরির স্বামী তাদের টু-হুইলারে বসে পুরো ঘটনাটি ভিডিও করছিলেন। অটোচালক লোকেশ পরে জানান, তিনি ভিডিও করেছিলেন কারণ পঙ্কুরি স্থানীয় ভাষা কন্নড় না বলে হিন্দিতে তর্ক করছিলেন।

ঘটনার পর ভিডিওতে দেখা যায়, পঙ্কুরি ও তার স্বামী লোকেশের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন। পঙ্কুরি বলেন,আমি দুঃখিত। আমি গর্ভবতী, তাই ভয় পেয়েছিলাম যদি মিসক্যারেজ হয়ে যায়।

তিনি বলেন, আমার কন্নড় ভাষাভাষী মানুষের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমরা বেঙ্গালুরুকে ভালোবাসি, এখানকার সংস্কৃতিকে ভালোবাসি, মানুষকেও ভালোবাসি।

বেঙ্গালুরু পুলিশ জানান, ভিডিও দেখে তারা বিষয়টি আমলে নেন এবং পঙ্কুরিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে স্টেশন বেইলে মুক্তি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১০

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১১

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১২

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৪

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৫

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৬

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৭

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৮

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৯

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

২০
X