কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, রাফাল যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, রাফাল যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের তৈরি এই উচ্চপ্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে এক সময় গর্ব করলেও, এখন সেই রাফালের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী।

পাকিস্তান দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ৩টি রাফাল। বাকি ৩টি হচ্ছে একটি এসইউ-৩০ এমকেআই, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক মহলে। প্রশ্ন উঠছে—যুদ্ধক্ষেত্রে রাফালের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে।

রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ডাসাল্ট অ্যাভিয়েশন’ এসব সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে ওঠা প্রশ্ন মানতে রাজি নয় তারা। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে এই বিমানগুলো ভূপাতিত হওয়ার পেছনে মূলত ছিল অপারেশনাল ত্রুটি ও পাইলটদের ভুল।

আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তানের জেএফ-১৭ ও জে-১০সি স্কোয়াড্রন ব্যবহার করে ভারতীয় বিমানবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, তারা একটি এসইউ-৩০ এমকেআই, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছেন, যদিও তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি। তার ভাষায়, কতটি বিমান হারিয়েছি তা নয়, বরং কেন সেগুলো হারালাম—এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের দিক থেকে অবশ্য আরও শঙ্কা প্রকাশ করা হয়েছে। ডাসাল্টের পক্ষ থেকে জানানো হয়, রক্ষণাবেক্ষণ ও পাইলটের দক্ষতার অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে ডাসাল্টের পর্যবেক্ষণ টিমকে রাফাল বহর পরিদর্শনের অনুমতি না দেয়ায় প্যারিসের উদ্বেগ আরও বেড়েছে। তারা আশঙ্কা করছে, ভারত হয়তো বিমানগুলোর প্রকৃত ত্রুটি আড়াল করছে এবং দায় সরিয়ে দিচ্ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওপর।

পরিস্থিতি এখানেই শেষ হয়নি। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় ডাসাল্ট রাফাল যুদ্ধবিমানের পারফরম্যান্স অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বিমানের কথিত ত্রুটি নিয়ে উদ্বিগ্ন ইন্দোনেশিয়ান সরকার ডাসাল্টের সাথে সাম্প্রতিক চুক্তির নিজস্ব অডিট শুরু করেছে। এই ঘটনা ইউরোপকেও তার সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করেছে। এদিকে, ডাসাল্টের শেয়ারের দামেও পতনের খবর পাওয়া গেছে।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X