কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আবারও বিমানে আগুন

সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ চাকায় আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত
সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ চাকায় আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

ভারতের লখনউ চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ তার চাকায় আগুন ধরে যায়। ভয়াবহ এই ঘটনার সময় বিমানে প্রায় ২৫০ হজযাত্রী অবস্থান করছিলেন। রবিবার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, ফ্লাইটটি শনিবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসে এবং রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউ বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের পরপরই বিমানের বাঁ পাশের একটি চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়।

বিষয়টি বুঝতে পেরে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন। পরে বিমানটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেওয়া হয় এবং সেখানেই যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, হাইড্রলিক সিস্টেমে আকস্মিক লিক হওয়ায় চাকার অংশ অত্যন্ত গরম হয়ে যায়, যার ফলেই আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ত্রুটি যদি উড্ডয়নের সময় দেখা দিত, তাহলে ঘটতে পারত বড় ধরনের বিপর্যয়। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানি ঘটেনি।

প্রসঙ্গত, মাত্র ক’দিন আগেই ১২ জুন আহমেদাবাদে উড্ডয়নের পরপরই লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন এবং নিচে থাকা আরও ২৯ জনের মৃত্যু হয়। একের পর এক এমন দুর্ঘটনায় ভারতের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X