কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতীয় ছাত্রদের তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তেহরান খালি করার হুঁশিয়ারি দেওয়ার পর জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয় ভারত। অপরদিকে ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। ইসরায়েলি হামলায় দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করার পর, দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

আলজাজিরাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্ভাব্য বিপদ আমলে নিয়ে তাদের নাগরিকদের সুরক্ষায় দূতাবাস কাজ করছে। ছাত্র ছাড়া যারা পরিবহনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ তাদেরও সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, কিছু ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করতে সহায়তা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে কতজন ভারতীয় আক্রান্ত হয়েছে তা বিস্তারিত জানায়নি। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১০,০০০ ভারতীয় সেখানে রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরে এসেছে।

অপরদিকে সোমবার (১৬ জুন) সকালে তেহরান থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার খুব কাছেই বাংলাদেশ মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর খুব কাছেই অবস্থানের কারণে দূতাবাস ভবন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। তাই তাদের ৩০-৪০ কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।

তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।’

তেহরানে প্রায় ১০ মিলিয়ন মানুষের বাস। অঞ্চলটি প্রাচ্যের শিক্ষা-দীক্ষা ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু তেহরান।

এদিকে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার আরও বড় হামলা হতে পারে। এ ছাড়া ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন; সে দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X