কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

গণহারে অ্যাকাউন্ট বন্ধ, এক্সের উদ্বেগ

মোবাইল স্ক্রিনে এক্সের লোগো। ছবি : সংগৃহীত
মোবাইল স্ক্রিনে এক্সের লোগো। ছবি : সংগৃহীত

গণহারে হাজার হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধ করেছে ভারত। এতে বাদ যায়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।

মঙ্গলবার (৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২ হাজার ৩০০-এর বেশি এক্স অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এর মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের দুটি অ্যাকাউন্টও রয়েছে। এ ঘটনায় সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স।

রোববার ভারতে রয়টার্স নিউজ ও রয়টার্স ওয়াল্ড অ্যাকাউন্ট পুনরায় চালু করে। এর আগে শনিবার অ্যাকাউন্ট দুটি সাময়িক স্থগিত করা হয়েছিল। ভারত সরকারের একটি আইনি নির্দেশনার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

মঙ্গলবার এক পোস্টে এক্স জানায়, ৩ জুলাই ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাদের ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়। এক ঘণ্টার মধ্যে এটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, যদি নির্দেশ অমান্য করতাম, তাহলে ফৌজদারি দায়ভার আসত। কোনো যৌক্তিকতা না দেখিয়েই বলা হয়, অ্যাকাউন্টগুলো অনির্দিষ্টকালের জন্য ব্লক রাখতে। পরে জনরোষের মুখে সরকার রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্ট দুটি আনব্লক করার অনুরোধ জানায়।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএনআইকে জানিয়েছেন, সরকার ৩ জুলাই কোনো নতুন ব্লকিং নির্দেশ দেয়নি এবং আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম বন্ধ করার ইচ্ছাও তাদের ছিল না। মুখপাত্র দাবি করেন, এক্স অ্যাকাউন্টগুলো খুলতে দেরি করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। সরকার প্রায়ই অস্থিরতার সময় ইন্টারনেট বন্ধ রাখে।

গত এপ্রিলে ভারত পাকিস্তানি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ডজনখানেক চ্যানেল বন্ধ করেছিল, যদিও পরে অনেকগুলোই খুলে দেওয়া হয়। এর আগে মণিপুরে ২০২৩ সাল থেকে জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে মাঝেমধ্যে ইন্টারনেট বন্ধও রাখা হচ্ছে।

সরকার বলছে, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো ঠেকাতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়।

এক্স জানিয়েছে, তারা আইনি পথে সব বিকল্প বিবেচনা করছে। তবে ভারতীয় আইনের সীমাবদ্ধতার কারণে তারা নিজেরা মামলা করতে পারছে না। সংস্থাটি জানিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চাওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X