কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে স্বনামধন্য ২৭ ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্বনামধন্য ২৭ ইউটিউব চ্যানেল বন্ধ করেছে পাকিস্তান। দেশটির একটি স্থানীয় আদালত এসব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালত ২৭টি ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন। এসব চ্যানেলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহ এই আদেশ দেন। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা এসেছে।

আদালতের আদেশে বলা হয়েছে, এফআইএর সাইবার ক্রাইম উইং গত ২ জুন তদন্ত শুরু করে। তদন্তে এমন বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সন্ধান পায়, যেগুলো প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা) ও অন্যান্য আইন লঙ্ঘন করে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশ ও প্রচার করছে।

আদালত জানায়, তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর দেখা গেছে, এসব চ্যানেলের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। আদেশে গুগল এলএলসির (ইউটিউব) সিকিউরিটি বিভাগের প্রধান বা রেকর্ডের তত্ত্বাবধায়ককে ২৭টি চ্যানেল বন্ধ বা কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত পেকা (সংশোধনী) আইন ২০২৫ পাস হয়। এতে ভুল ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, নতুন নিয়ন্ত্রক ও তদন্ত সংস্থা গঠন এবং শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে।

তবে এই আইনের বিরুদ্ধে বিরোধী দল ও সাংবাদিকদের যৌথ কর্মসূচি কমিটি (জেএসি) তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। মানবাধিকার কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) প্রতিবেদনে আইনটিকে গুরুতর ত্রুটিপূর্ণ উল্লেখ করে সম্পূর্ণভাবে বাতিলের আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X