কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুষ্ঠানে সাপ নিয়ে হাজির শত শত ভক্ত

সাপ হাতে পূর্ণার্থীরা। ছবি : সংগৃহীত
সাপ হাতে পূর্ণার্থীরা। ছবি : সংগৃহীত

এক ধর্মীয় অনুষ্ঠানে সাপ নিয়ে হাজির হয়েছেন শত শত ভক্ত। ভারতের বিহারের সমষ্টিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারের সমষ্টিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাটে চলতি সপ্তাহে নাগ পঞ্চমী উপলক্ষে ঐতিহ্যবাহী এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শত শত ভক্ত সাপ নিয়ে অংশ নেন।

সিঙ্ঘিয়া বাজারের মা ভাগবতী মন্দিরে পূজার মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর ভক্তরা বুড়ি গণ্ডক নদীর তীরে সমবেত হন। এ সময় প্রায় সবাইকে সাপ বহন করতে দেখা যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যরা সাপ শরীরে জড়িয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে মিথিলা অঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ অংশ নেন। খাগড়িয়া, সাহারসা, বেগুসরাই ও মুজাফফরপুর থেকে ভক্তরা আসেন।

স্থানীয়রা জানান, এই ঐতিহ্য শত বছরের পুরোনো এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এছাড়াও, নারীরা গহ্বর নামক স্থানে নাগ দেবতার উদ্দেশ্যে বিশেষ পূজা করেন। পরিবারের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X