সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির দুই নেতার পদত্যাগ

বাঁ থেকে প্রকৌশলী আলাউদ্দিন ও ইসমাইল হোসাইন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে প্রকৌশলী আলাউদ্দিন ও ইসমাইল হোসাইন। ছবি : সংগৃহীত

কমিটি ঘোষণার এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।

অন্যদিকে ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।

এ বিষয়ে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, অন্যদিকে ইসমাইল হোসেন আমাদের কিছু জানাননি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে অব্যাহতি নেওয়ার একটি স্ট্যাটাস দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X