কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাগেজের জন্য ফি চাওয়ায় বিমানকর্মীর চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতিরিক্ত কেবিন ব্যাগেজ নিয়ে উত্তাল হলো ভারতের শ্রীনগর বিমানবন্দর। ব্যাগেজ নিয়ে তর্কের এক পর্যায়ে সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে স্পাইসজেটের চার কর্মীকে মারাত্মকভাবে মারধরের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিমান সংস্থাটি রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ওই যাত্রী অনুমোদিত সীমার প্রায় দ্বিগুণ ওজনের দুটি কেবিন ব্যাগেজ নিয়ে প্রবেশ করতে চাইলে কর্মীরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি চাওয়ার পরই তিনি হিংস্র হয়ে ওঠেন। তখন তিনি ওই কর্মীদের মারধর শুরু করেন।

সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তা ফি দিতে অস্বীকৃতি জানিয়ে ‘বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন না করেই জোরপূর্বক অ্যারোব্রিজে প্রবেশ করেন’। এটি বিমান চলাচল নিরাপত্তা প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং। এই হামলার ঘটনার পর ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই কর্মকর্তা একটি স্টিলের সাইনবোর্ডের স্ট্যান্ড দিয়ে কর্মীদের ওপর হামলা করছেন।

স্পাইসজেট তাদের বিবৃতিতে জানায়, ‘এই হামলার ঘটনায় আমাদের কর্মীরা গুরুতর আঘাত পেয়েছেন। একজন স্পাইসজেট কর্মচারী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাওয়ার পরও ওই যাত্রী তাকে লাথি মারতে থাকেন। অন্য একজন কর্মী অজ্ঞান হয়ে পড়া সহকর্মীকে সাহায্য করতে গেলে তার চোয়ালে লাথি মারেন ওই সেনা কর্মকর্তা। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।’

এ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি আমলে নিয়েছে এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে।

বিমান সংস্থাটি স্থানীয় পুলিশের কাছে ঘটনার বিষয়ে একটি জিডি করেছে এবং বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী ওই যাত্রীকে ‘নো-ফ্লাই লিস্টে’ রাখার প্রক্রিয়াও শুরু করেছে স্পাইসজেট।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X