কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন থেকে নতুন অস্ত্র ও নজরদারি বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি। সরকারি একাধিক সূত্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের পর কয়েক দশকের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অস্ত্র কেনা স্থগিত করা যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রথম বড় ধরনের অসন্তোষের প্রকাশ।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে শিগগিরই ওয়াশিংটনে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। এর মধ্যে ছিল জেনারেল ডায়নামিকসের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩৬০ কোটি ডলারের ৬টি বোয়িং পি৮১ সামুদ্রিক নজরদারি বিমান কেনা। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর এই সফর বাতিল হয়েছে এবং চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য, এই কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে ঘোষণা করা না হলেও বাস্তবে কার্যক্রম স্থবির। দুই পক্ষ চাইলে দ্রুত অচলাবস্থা কাটিয়ে আবার আলোচনায় ফিরতে পারে, তবে আপাতত কোনো অগ্রগতি নেই।

ট্রাম্প প্রশাসন ৬ আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির মোট শুল্কহার ৫০ শতাংশে দাঁড়িয়েছে—যা দেশটির প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ জোগাচ্ছে।

ট্রাম্পের অতীত রেকর্ড বলছে, তিনি একাধিকবার হঠাৎ শুল্কের হার পরিবর্তন বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিল্লি এখনো ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, শুল্ক ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসলেই প্রতিরক্ষা কেনাকাটার বিষয়ে অগ্রগতি হতে পারে।

ভারতের অবস্থান ও যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার অভিযোগ

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুললেও দিল্লির অভিযোগ, তাদের ‘অন্যায়ভাবে নিশানা’ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিজেদের প্রয়োজনে এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, অথচ ভারতের ওপর চাপ বাড়ানো হচ্ছে।

ভারতের আরেক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশটি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরবরাহকারী দেশ একই দামে তেল সরবরাহ করে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান এবং দেশের ভেতরে বাড়তে থাকা মার্কিনবিরোধী জাতীয়তাবাদী মনোভাব এই পরিবর্তনকে রাজনৈতিকভাবে কঠিন করে তুলেছে।

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, এবং ঐতিহাসিকভাবে রাশিয়াই তাদের প্রধান সরবরাহকারী। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দিল্লি ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনাকাটায় ঝুঁকেছে, তবুও কয়েক দশকের পুরোনো সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনো রাশিয়ার প্রযুক্তি ও যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।

মস্কো সম্প্রতি ভারতের কাছে এস-৫০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন, বর্তমানে নতুন রুশ অস্ত্র কেনার তেমন প্রয়োজন নেই। এর পেছনে কারণ রাশিয়ার অস্ত্র রপ্তানিতে সীমাবদ্ধতা, ইউক্রেন যুদ্ধে নিজেদের অস্ত্রভান্ডারের অধিক ব্যবহার এবং কিছু অস্ত্রের দুর্বল পারফরম্যান্সের সমালোচনা।

রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য

বিশ্লেষকদের মতে, দিল্লির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা। এটি দেখিয়ে দিচ্ছে, ওয়াশিংটনের চাপের মুখে ভারত সহজে নতি স্বীকার করবে না এবং প্রতিরক্ষা খাতকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও পিছপা নয়। একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি শক্তিশালী সংকেত দিচ্ছে—জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত কোনো পক্ষের কাছেই একপাক্ষিক ছাড় দিতে রাজি নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, প্রকাশ্যে এলো অস্ত্রধারীর ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X