কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতে জি-২০ সম্মেলন

যে পাঁচ কারণে আসছেন না শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : এএফপি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : এএফপি

আগামী সপ্তাহের শুরুতে ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। তবে এ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এ সফরে না আসার পেছনে কোনো কারণ উল্লেখ করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করায় দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

শি’র এ সম্মেলনে যোগ না দেওয়ায় হতাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি হতাশ... তবে আমি তার সাথে দেখা করব। যদিও ওই সময়ে তিনি শি’র সাথে দেখা হওয়ার বিষয়ে স্পষ্ট করে করে কিছু জানাননি।

শি’র না আসার সম্ভাব্য পাঁচ কারণ

১. সম্প্রতি অরুণাচল, আকসাই চীন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে নতুন করে ‘স্ট্যান্ডার্ড মানচিত্র’ প্রকাশ করেছে চীন। তবে চীনের এ মানচিত্রকে প্রত্যাখ্যান করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। জি-২০ সম্মেলনের আগে এমন কর্মকাণ্ড উভয়ের মধ্যকার সম্পর্কের তিক্ততা আরও বাড়িয়েছে। এ ছাড়া সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তের নিয়ন্ত্রণ রেখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

২. ভারত ও চীনে সীমান্ত উত্তেজনা নিয়ে সম্পর্ক ক্রমেই তিক্ততার দিকে যাচ্ছে। গত তিন বছর আগে লাদাখে ভারতের ২০ সেনাকে হত্যা করে চীন। এরপর থেকে সীমান্তে হাজার হাজার সৈন্য, গোলাবারুদ, ট্যাঙ্ক ও যুদ্ধবিমান মোতায়েন করেছে দুই দেশ। এ নিয়ে উভয়ের মাঝে উত্তেজনা রয়েছে।

৩. চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক ক্রমেই বাড়ছে। যা নিয়ে চীনের উদ্বেগ রয়েছে। এ ছাড়া উভয় দেশ থেকে বিপরীত দেশের সাংবাদিকদের বহিষ্কারও করা হয়েছে।

৪. অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনৈতিক গবেষক ওয়েন টি সাং বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, শি’র পশ্চিমা বিশ্বের শক্তিশালী জোট জি-২০ সম্মেলন এড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ব্রিকস সম্মেলনে তিনি বলেছেন, ‘পূর্বরা জেগে উঠেছে আর পশ্চিমাদের পতন হচ্ছে’। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশ না নেওয়ার তার সাথে সম্পর্কের অংশ হিসেবে তিনিও যোগ দিচ্ছেন না।

৫. সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির লি কুয়ান ইয়ু স্কুল অফ পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক আলফ্রেড উ বলেন, শি বর্তমানে দেশীয় ইস্যুতে মনোযোগ বাড়াতে বিদেশ সফরে দ্বিধা করছেন। তার মূল খেয়াল এখন জাতীয় নিরাপত্তা নিয়ে। এজন্য তাকে দেশে থাকতে হচ্ছে। তার বদলে বিদেশি নেতারা তার সাথে দেখা করতে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X