কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রীকে নোংরা সিট দেওয়ায় ভারতীয় এয়ারলাইন্সকে জরিমানা

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

এক যাত্রীকে অস্বাস্থ্যকর, নোংরা ও দাগযুক্ত আসন দেওয়ার ঘটনায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে। দিল্লির একটি ভোক্তা আদালত ইন্ডিগোকে দেড় লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নয়াদিল্লির ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রেসিডেন্ট পুনম চৌধুরী এবং সদস্য বারিক আহমেদ ও শেখর চন্দ্রের সমন্বিত বেঞ্চে পিংকি নামের ওই নারী যাত্রীর অভিযোগের শুনানি হয়। অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ জানুয়ারি বাকু থেকে দিল্লি ফেরার পথে ওই যাত্রীকে নোংরা ও দাগযুক্ত সিট দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ করলে তা ‘উপেক্ষা ও অসংবেদনশীল আচরণ’ করে ইন্ডিগো কর্তৃপক্ষ। অভিযোগের জবাবে ইন্ডিগো জানায়, বিষয়টি জানার পর ওই যাত্রীকে অন্য সিট দেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্বেচ্ছায় ওই সিটে বসেই যাত্রা শেষ করেন। প্রমাণাদি পর্যালোচনা করে গত ৯ জুলাইয়ের আদেশে আদালত জানায়, ইন্ডিগোর সেবায় ঘাটতি রয়েছে। ভোগান্তি, মানসিক কষ্ট ও শারীরিক অসুবিধার জন্য দেড় লাখ রুপি ক্ষতিপূরণ এবং ২৫ হাজার রুপি মামলা পরিচালনার খরচ দিতে নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে আরও বলা হয়, ইন্ডিগো প্রয়োজনীয় তথ্য ও এসডিডি রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, যা বিমান চলাচলসংক্রান্ত ঘটনার গুরুত্বপূর্ণ নথি। এই রিপোর্ট না থাকায় ইন্ডিগোর আত্মপক্ষ সমর্থনে দুর্বলতা ধরা পড়েছে। সব বিষয় বিবেচনা করে এয়ারলাইনসটিকে জরিমানা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X