কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শিগগিরই হতে পারে : ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ। আমেরিকার মাটিতে বসে সম্প্রতি ঠিক এভাবেই হুঙ্কার দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এমন হুমকির পরেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক একটি সতর্কবার্তা সামনে এসেছে। ওই বার্তায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন।

দ্বিবেদী সতর্ক করে বলেন, দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়েও শিগগিরই শুরু হতে পারে। সেই যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে বলা হয়, গত ৪ আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে সেনাপ্রধান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘যুদ্ধ শিগগিরই হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে। এবার এই লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে।’ সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) দপ্তর এ বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিও তাকে বলতে শোনা যায়, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাঙ্গন ও নাগরিক—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেন, আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয়, বরং অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে।

জেনারেল দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে বলেন, এটি ছিল অনেকটা দাবা খেলার মতো, যেখানে শত্রুপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল। ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল, তবে সংঘাত আরও অনেক দিন চলতে পারত।’

অভিযানের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এই অভিজ্ঞতা দেখিয়েছে যে, রাজনৈতিক আস্থা, স্পষ্ট নির্দেশনা এবং সমন্বিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় সংঘাত মোকাবিলায় সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X